শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২১ পিএম, ২০২১-১১-২০
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বাসায় ফেরার পথে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহানগর পাহাড় সংলগ্ন নেজাম মামার খানকা শরীফের দিকে এ ঘটনা ঘটে বলে দাবি ভিকটিমের। এ ঘটনায় পুলিশ আল আমিন (২২) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে। ধর্ষণের শিকার ওই নারী একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে কারখানা থেকে বাসায় ফেরার পথে একই এলাকার আল আমিন (২২) ঘটনাস্থলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘ভিকটিমের বড় বোন থানায় অভিযোগ করলে পুলিশি সহায়তায় ভিকটিমকে রাত ৩টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করে দেন । এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited